নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার (খিচুড়ি) বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বানভাসিদের মাঝে খাবার বিতরন করা হয়।
সাম্প্রতিক সময়ে টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতা সৃষ্টি হ। মগনামা ইউনিয়নে অন্তত পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। অথৈ পানিতে বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
অনেক পরিবারের ঘরবাড়িতে পানি প্রবেশ করায় রান্না বন্ধ হয়ে গেছে। কেউ খাটের ওপর আশ্রয় নিয়ে দিন পার করছেন, আবার অনেক পরিবার খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন।
এই দুর্যোগময় পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ চৌধুরী মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পানিবন্দী ও অসহায় মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে।
জানাগেছে, মগঘোনা, পশ্চিম মগঘোনা, ধারয়াখালী, দরদরিঘোনা ও নাপিতারদিয়া এলাকার পানিবন্দী পরিবার, শিশু, নারী, বয়স্ক ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবার পরিচয়। ক্ষুধার্ত ও অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
মগনামা ইউনিয়নের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে পরিষদের জন্য ৫টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিজনকে ১০ কেজি করে চাল বিলি করলে আমার ইউনিয়নে অন্তত ১৫টন চালের চাহিদা রয়েছে। তবে ১০টন চাল আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিলি করব ইনশাআল্লাহ।














