শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সাবেক আ.লীগ এমপি সাইমুম সরওয়ার কমল`র

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৮৭ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৮৭ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রাম ও কক্সবাজারেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কক্সবাজার জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এতে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে কক্সবাজার-৩ সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক আ.লীগ এমপি সাইমুম সরওয়ার কমল ১০ জুলাই শুক্রবার রাতে এক ফেসবুক বার্তায় বলেছেন, “এই দুর্যোগময় মুহূর্তে মানুষ বাঁচতে চায়, মানুষের সহযোগিতা চায়।

অতীতের প্রতিটি দুর্যোগের মতো এবারও আমি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার সহকর্মী, নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং খাদ্যসংকটে পড়া মানুষের সহায়তায় আমরা কাজ করে যাচ্ছি।

আজ মানুষ সবার দিকে তাকিয়ে আছে। তাই আসুন, আমরা সবাই বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই।

কক্সবাজার সদর, ঈদগাঁওসহ আমার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছেন। প্রশাসনিক নানা সীমাবদ্ধতা থাকলেও মানবিক দায়িত্ববোধ থেকে তারা যথাসাধ্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

আমি সকলকে অনুরোধ করবো, ঝুঁকিপূর্ণ এলাকা ও পাহাড়ের পাদদেশ থেকে দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যান। কারণ যে কোনো সময় আবারও ভারী বৃষ্টিপাত, পাহাড়ধস কিংবা বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

একই সঙ্গে সবাইকে অনুরোধ করবো, কারও খামারের মাছ বা অন্য কোনো সম্পদ পানিতে ভেসে গেলে সেটি আত্মসাৎ না করে প্রকৃত মালিককে সহযোগিতা করুন। দুর্যোগের এই সময়ে কেউ যেন অন্যের ক্ষতির সুযোগ না নেয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানিয়ে সাইমুম সরওয়ার কমল বলেন, “দুর্যোগকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শুকনো খাবারের দাম বৃদ্ধি করবেন না। বরং পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুত রেখে সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে সহযোগিতা করুন।”

তিনি আরও বলেন, “যার যার সামর্থ্য অনুযায়ী বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। মানবিক সহায়তার এই সময়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো।”

পরিশেষে তিনি দুর্যোগে আক্রান্ত মানুষের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর