রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় হামলা শুরু

🗓 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

👁️ ১০১ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

👁️ ১০১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে আমেরিকান সামরিক বাহিনী। বুধবারের পরে বৃহস্পতিবারও এই হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (US Central Command)।

হরমুজ় প্রণালীতে হুমকি সৃষ্টির ক্ষেত্রে তেহরানের সক্ষমতা সীমিত করার লক্ষ্যে এই দ্বিতীয় দফায় হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে সেন্টকম (CENTCOM)।

এ দিকে, সেখানে হামলা চললে জ্বালানি রপ্তানির জন্য হরমুজ় ছাড়াও অন্যান্য পথগুলিও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

গত কয়েক দিন ধরেই নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে হরমুজ় প্রণালীতে। ইরানে লাগাতার সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনও সমঝোতা না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

সেই সঙ্গে ইরানকে ‘কঠিন মূল্য চোকাতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। আগের দিনেই হামলা চালানো হয়েছে হরমুজ় প্রণালীর গা ঘেঁষা বন্দর আব্বাস এবং কাশেম দ্বীপে। বুধবার ফের হামলা চলে ইরানের চাবাহার মেরিটাইম ট্রাফিক কন্ট্রোল সেন্টারে।

এই হামলার জেরে হরমুজ় প্রণালী বন্ধ করার কথা ঘোষণা করেছে ইরান। পাল্টা, ইরানের বন্দরগুলোতে ফের নৌ-অবরোধ শুরু করেছে আমেরিকা। আর এরই মধ্যে, হরমুজ় প্রণালীতে উত্তেজনার জেরে আরও জ্বালানি রপ্তানি পথ বন্ধের হুমকি দিয়েছে আইআরজিসি (IRGC)।

আমেরিকা এবং তার মিত্রদেরকে জ্বালানি রপ্তানির আরও কিছু পথ বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে বলেও বুধবার হুঁশিয়ারি দেয় আইআরজিসি।

সোশ্যাল মিডিয়ায় সেন্টকম জানিয়েছে, বুধবার, ইস্টার্ন টাইম (ET) অনুযায়ী বিকেল ৩টে থেকে নতুন করে হামলা শুরু হয়েছে। কেন এই হামলা তাও জানানো হয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক জলপথে চলাচলকারী জাহাজগুলিতে বাধা দেওয়ার জন্য ইরানকে জবাবদিহি করতে হবে। হরমুজ় প্রণালীতে থাকা ইরানের সামরিক শক্তিকে লক্ষ্য করে এই হামলা শুরু হয়েছে বলেও জানিয়েছে সেন্টকম।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর