শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীর কুতুবজোমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরি : ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

🗓 বুধবার, ১৫ জুলাই ২০২৬

👁️ ৭৯ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৫ জুলাই ২০২৬

👁️ ৭৯ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।

১৫ জুলাই দুপুরে তিনি স্বাস্থ্য ক্লিনিকটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সচিব মিশকাত হোসেন এবং স্থানীয় নেতৃবৃন্দগন ।

পরিদর্শন শেষে চুরির ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর