মঙ্গলবার ৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে SARPV, চকরিয়া ও মাতামুহুরীতে খাদ্য সহায়তা বিতরণ

🗓 শনিবার, ১৮ জুলাই ২০২৬

👁️ ১২৪ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৮ জুলাই ২০২৬

👁️ ১২৪ বার দেখা হয়েছে

সুনিপ দাশ (সৌরভ) :: সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পড়ে।

এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়ার পাশাপাশি কর্মহীনতার কারণে চরম খাদ্য সংকটে ভোগেন।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এসিস্ট্যান্স এন্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালী ভালনারেবল (এসএআর‌পি‌ভি)।

সংস্থাটি বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়ন করে জরুরি মানবিক সহায়তা কার্যক্রম শুরু করে।

এর অংশ হিসেবে গত ১৫ ও ১৬ জুলাই দুই দিনব্যাপী চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্য ও জরুরি সামগ্রীর মধ্যে ছিল— ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ২টি সাবান, ৫টি স্যালাইন, ৬টি মোমবাতি, ১টি লাইটার এবং ১ প্যাকেট বিস্কুট।

এসএআরপিভির ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মো. সোয়াইবুল হক এবং অডিট অফিসার মহিদুল আলম মুহিত জানান, এই সহায়তা কার্যক্রমে স্থানীয় দরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, সংস্থার সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কর্মসূচির ক্ষতিগ্রস্ত সদস্য ও গ্রাহক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবার, বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তি ও তাদের পরিবারসহ সমাজের বিভিন্ন প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তারা বলেন, উপকারভোগী নির্বাচন ও ত্রাণ বিতরণের ক্ষেত্রে কর্মএলাকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সহায়তার আওতায় আনা হয়েছে।

সংস্থার কর্মকর্তারা আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনের তুলনায় এই সহায়তা কার্যক্রম সীমিত।

বৃহত্তর পরিসরে ত্রাণ সহায়তা প্রদানের প্রয়োজন থাকলেও সীমিত আর্থিক সক্ষমতার কারণে সব ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

এ জন্য তারা আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত সহায়তা কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সরেজমিনে দেখা যায়, ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন এসএআরপিভির আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম, উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. আলমগীর হোসেন, ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মো. সোয়াইবুল হক এবং অডিট অফিসার মহিদুল আলম মুহিত।

এছাড়া সংশ্লিষ্ট কর্মএলাকার এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপকসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দুর্যোগকবলিত মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

উপকারভোগীরা এসএআরপিভির এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

দুর্গাপূজা ঘিরে সতর্ক বিএনপি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর