রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া বরইতলীতে বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ 

🗓 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

👁️ ৯৬ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

👁️ ৯৬ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বরইতলী ইউনিয়নে অধিক ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মাঝে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে বরইতলী ইউনিয়নের বিবিরখিল জলদাস পাড়া এবং বিকালে রসুলাবাদ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে মানবিক সহায়তা বিতরণ করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা  জালাল আহমদ সিকদার, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি চকরিয়ার  যুব রেডক্রিসেন্ট টিমের সমন্বয়কারী ইশফাতুল হাসান ইশফাত  এবং স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে বলেন, সাম্প্রতিক সময়ের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নীচু এলাকা কয়েক ফুট পানিতে তলিয়ে যায়। এ অবস্থায় বেশিরভাগ এলাকায় মানুষ পানিবন্দি দুর্ভোগের সম্মুখীন হন।

তারমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে ইউএনও শাহীন দেলোয়ার এর নির্দেশে চকরিয়া উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে।

এরই অংশ হিসেবে বরইতলী ইউনিয়নের বিবিরখিল জলদাসপাড়া এবং রসুলাবাদ এলাকায় মোট ২০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে চাল ডাল তেল লবন চিড়া চিনি বিস্কুট, মোমবাতি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেড, আলু পিয়াজ বিতরণ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর