সংবাদ বিজ্ঞপ্তি :: ২২ জলাই, ২০২৬ তারিখে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এর, সভা কক্ষে “অভিবাসী শ্রমিকদের অভিযোগ ব্যবস্থাপনার অভিজ্ঞতা বিনিময় ও ন্যায়বিচার নিশ্চিতকরণ” শীর্ষক একটি সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণ করেন কক্সবাজার জেলা ও জজ কোর্টের সংশ্লিষ্ট বিচারকগণ, অভিবাসীদের আইনী সহায়তায় প্রকল্পের প্যানেল আইনজীবী, অভিবাসন এনজিও, পুলিশ প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগন।
ভূক্তভোগী অভিবাসী কর্মীগণ যাতে সহজে ন্যায়বিচার পেতে পারেন এবং প্রকল্প মেয়াদের পরেও টেকসইভাবে সরকারি আইনি সহায়তা ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারেন সে উদ্দেশ্যে জেলা পর্যায়ের আনুষ্ঠানিক বিচার ব্যবস্থার সাথে সমন্বয় ও সংযোগ স্থাপনের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয় ।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, জেলা ও দায়রা জজ, নারী-ও-শিশু নির্জাতন দমন ট্রাইব্যুনাল-৩, জেলা ও দায়রা জজ আদালত ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, কক্সবাজার এবং জনাব মোহাম্মদ শফিউল আজম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজার ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগকে সময়পোযোগী একটি বাস্তব পদক্ষেপ উল্লেখ করেন যা অভিবাসীকর্মীদের অধিকার আদায়ে এবং নিরাপদ অভিবাসনের জন্য ইতিবাচক কর্মসূচি হিসেবে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি গুরুত্বপূর্ণ সমন্বিত অংশীদার হিসেবে তুলে ধরেন এবং সংশ্লিষ্ট আদালতের বিচারকগণকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফিউল আজম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, তাঁর বক্তব্যে বলেন- অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি কর্তৃক দায়েরকৃত মামলা সমূহের দ্রুত নিস্পত্তির নিমিত্তে সংশ্লিষ্ট আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারকগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আন্তরিক পদক্ষেপ ও সেই সাথে আদালতে মহিলা আইনজীবী সমিতির চলমান মামলা সমূহের অগ্রগতি বৃদ্ধিকরণে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব যথাযথভাবে পালনের দিকনির্দেশনা প্রদান করেন।
এতে অংশগ্রহণকারীগণ আনুষ্ঠানিক আইনি ব্যবস্থার মাধ্যমে অভিবাসী মামলা ব্যবস্থাপনা, সরকারি আইনি সহায়তা ব্যবস্থায় (জেলা আইনি সহায়তা কার্যালয়) অভিবাসী শ্রমিকদের জন্য একটি সহায়ক পরিবেশ, সর্বোপরি অভিবাসী শ্রমিকদের জন্য ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা পরিষেবা প্রদানের প্রক্রিয়াটি অব্যাহত রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেন।
বিএনডব্লিউএলএ’এর সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সীমা জহুর এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার কক্সবাজার জেলা বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, পাবলিক প্রসিকিউটর জনাব সিরাজুল ইসলাম এবং জনাব সাজ্জিদ আহমেদ, প্রকল্প সমন্বয়কারী-সিমস, হেলভেটাস বাংলাদেশ। সভায় ২ জন ভূক্তভোগী অভিবাসী কর্মী তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘স্ট্রেনদেনড অ্যান্ড ইনফর্মেটিভ মাইগ্রেশন সিস্টেমস-সিমস প্রকল্পের অ্যাক্সেস টু জাস্টিস কার্যক্রমের আওতায় লিগ্যাল এইড সংস্থা হিসাবে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ এই কর্মশালাটির আয়োজন করে।














