শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর

🗓 বুধবার, ২৯ জুলাই ২০২৬

👁️ ৬৩ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৯ জুলাই ২০২৬

👁️ ৬৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(২৯ জুলাই) :: আগামীকাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, যিনি একই সাথে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

ট্রাম্প প্রশাসনের ৩৯ বছর বয়সী এই তরুণ কূটনীতিকের সফরটি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন-পরবর্তী কোনো উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর।

সফরকালে তিনি সরকারপ্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন।

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং ঢাকা-বেইজিং বাণিজ্যিক ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফলে বাংলাদেশে যেন মার্কিন বলয়ের বাইরে না যায়—এমন বার্তাই সার্জিও গোরের সফরে প্রাধান্য পেতে পারে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত।

এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা হচ্ছে, সেটিও তাঁর মূল্যায়নে গুরুত্ব পাবে।

অন্যদিকে, অর্থনীতিবিদদের মতে, এই সফরটি বাংলাদেশের জন্য দরকষাকষির একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, বাংলাদেশি পণ্যে সম্প্রতি আরোপিত ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার এবং মার্কিন বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধন নিয়ে জোর আলোচনা হওয়া প্রয়োজন।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর