বৃহস্পতিবার ৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার আইকনিক স্টেশনটি বেসরকারি খাতে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে : রেলপথ প্রতিমন্ত্রী

🗓 রবিবার, ০২ আগস্ট ২০২৬

👁️ ২৮ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০২ আগস্ট ২০২৬

👁️ ২৮ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের যাত্রীসেবা আধুনিকায়নে কক্সবাজার আইকনিক স্টেশনটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনার পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগ আরও সহজ ও যাত্রীবান্ধব করতে চলতি মাসেই জনপ্রিয় মহানগর এক্সপ্রেস ট্রেন চালু করা হচ্ছে।

একই সঙ্গে এই রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন  রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

শনিবার (১ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার  হারবাং ইউনিয়নের লালব্রীজ এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের এই দৃষ্টিনন্দন আইকনিক স্টেশনটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো।

এটি বেসরকারি খাতে পরিচালনা করা কতটা বাস্তবসম্মত, পরিচালনা পর্ষদের সক্ষমতা কেমন হবে এবং যাত্রীসেবার মান কতখানি উন্নত করা সম্ভব মূলত সেটি যাচাই করতেই আমাদের এই সফর।

স্টেশনের বিদ্যমান সার্বিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মপরিকল্পনাও গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে।

কক্সবাজার রেললাইন নির্মাণে পরিবেশের ওপর পড়া প্রভাব কাটিয়ে ওঠার বিষয়ে প্রতিমন্ত্রী উল্লেখ বলেন, পরিবেশগত টেকসই ভারসাম্যের জন্য একটি দেশের মোট ভূখণ্ডের অন্তত ২৫ শতাংশ বনাঞ্চল থাকা জরুরি।

দোহাজারী-কক্সবাজার ১০২ কিলোমিটারের দীর্ঘ রেলপথ নির্মাণের সময় প্রায় ২ লাখ ৪০ হাজার গাছ কাটতে হয়েছিল।

সেই ক্ষতি পুষিয়ে নিতে ইতোমধ্যে রোপণ করা গাছগুলোর বর্তমান অবস্থা তিনি পরিদর্শন করছেন।

পাশাপাশি, রেলপথের দুই পাশে নতুন করে সবুজায়ন ও বৃক্ষরোপণের জায়গা চিহ্নিত করে কাজ শুরু করার নির্দেশ দেন তিনি।

দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের রাজধানীর সঙ্গে দ্রুত যোগাযোগের সুবিধার্থে প্রতিমন্ত্রীর ঘোষণা শীঘ্রই এ রুটে ‘মহানগর এক্সপ্রেস’ নামে নতুন আরও এক জোড়া ট্রেন চালু করা হবে।

এর ফলে চকরিয়াসহ আশপাশের যাত্রীরা খুব সহজেই চট্টগ্রামে পৌঁছে রাজধানীমুখী ট্রেনগুলোর সঙ্গে ট্রানজিট সংযোগ তৈরি করতে পারবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর