নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় একই দিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় দুই পরিবারে শোকের মাতম নেমে এসেছে।
নিহতরা হলো উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজম কলোনী এলাকার জসিমের এক বছর বয়সী কন্যা ওয়াহিয়া এবং উত্তর ধুরং ইউনিয়নের সাদের ঘোনা এলাকার নুরুল কবিরের দুই বছর বয়সী সন্তান নয়ন মনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টা ৫ মিনিটে ওয়াহিয়াকে এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নয়ন মনিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. তাসপিয়া তারিন ওয়াহিয়াকে এবং ডা. তাসনিমুল আবেদীন রাহাত নয়ন মনিকে মৃত ঘোষণা করেন।














