মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

🗓 বুধবার, ০৫ আগস্ট ২০২৬

👁️ ১৪০ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৫ আগস্ট ২০২৬

👁️ ১৪০ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মো. হোসাইন তাজনুর (১৬) নামের এক কিশোর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শিলখালী ইউনিয়নের মুন্সিমুরা এলাকায় এ ঘটনাটি ঘটে। ​নিহত তাজনুর ওই এলাকার আমির হোসাইন কালুর ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক সামান্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে তাজনুর নিজ শয়নকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়।

পরে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

সেখানে ঘরের আড়ার (তীর) সাথে তাকে গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​​পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহদী হাসান জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬