শুক্রবার ৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুর ৫ মাদক কারবারী প্রায় ৩ কোটি টাকার ইয়াবা সহ আটক

🗓 বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

কামাল শিশির, রামু :: চট্টগ্রামের পটিয়া উপজেলায় র‍্যাব-৭-এর অভিযানে প্রায় তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনই কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে র‍্যাব-৭-এর চান্দগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, একটি বাইকার চক্র কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম মহানগরীর দিকে নিয়ে যাচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়।

একপর্যায়ে সন্দেহভাজন ছয় মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি করা হলে তাদের মোটরসাইকেলের বক্সে থাকা কাঁধের ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নাদারপাড়ার মৃত আবুল হোসাইনের ছেলে বশির আহমেদ।

তিনি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জোয়ারিয়ানালা সাংগঠনিক অফিসের সাবেক ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া একই ইউনিয়নের রইঙ্গাপাড়া এলাকার মৃত রশিদ আহমদের ছেলে মৌলভী হোসাইনও আটক হয়েছেন। তিনি স্থানীয় একটি মসজিদের সাবেক ইমাম বলে জানা গেছে।

এ ছাড়া আটক ছয়জনের মধ্যে রামু উপজেলার আরও তিনজন রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর