মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় অবৈধ বালু উত্তোলন, পাইপ ও মেশিন জব্দ

🗓 শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

👁️ ৬৬ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

👁️ ৬৬ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় অবৈধ বালু মহলে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৭ই আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার টৈটং সোনাইছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধ পন্থায় বালু উত্তোলনের দায়ে মেশিন এবং পাইপ জব্দ করা হয়েছে।

সূত্র জানায়, পেকুয়া উপজেলার টৈটং সোনাইছড়ি এলাকায় আব্দু নবী এবং ফারুক নামের দুই ব্যক্তি অবৈধ পন্থায় বালি উত্তোলনের খবরে অভিযানে যায় উপজেলা প্রশাসন।

স্থানীয়দের দাবী, অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙন, রাস্তাঘাট নষ্টসহ পরিবেশের ব্যাপক বিপর্যয় ঘটে।

তারই ধারাবাহিকতায় সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরুল আখতার নিলয়।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরুল আখতার নিলয় বলেন, অবৈধ পন্থায় বালু উত্তোলনের খবর পেয়ে টৈটং সোনাইছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় বালি উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন এবং পাইপ জব্দ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬