মঙ্গলবার ৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহরে ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

🗓 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৪২ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৪২ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার শহরের হলিডে মোড়ে ট্রাকের চাপায় শফিকুল ইসলাম রাসেল (১৭) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় সিয়াম ও রোহান নামের আরো দুইজন আহত হয়েছেন।বুধবার রাত ১১ দিকে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলিডে মোড়ের এসএ পরিবহনের সামনের সড়কে মোটরসাইকেল নিয়ে রাসেল ও তার দুই বন্ধু দাঁড়িয়েছিলো।

এসময় হঠাৎ লোহার রডবাহী একটি বড় ট্রাক সজোরে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেল কে মৃত ঘোষণা করে।

এ দূর্ঘটনায় আহত রোহান কে আশংকাজনক অবস্থায় চমেকে প্রেরণ করা হয়েছে। রোহান শহরের ফ্যাশন হাউজ টপটেনের কর্মচারী।

নিহত শফিকুল ইসলাম রাসেল কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মোহাম্মদ রানার ছেলে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত রাসেলের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

দুর্গাপূজা ঘিরে সতর্ক বিএনপি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর