মঙ্গলবার ৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

🗓 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৪৫ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৪৫ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যা মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার পুলিশ দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লেমশিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

আকাশ মিয়া টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার নুরুল কাদের এর ছেলে। নিহত ইউসুফ আলী আলিম্যারঝিরি এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছেন, ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই পর্যন্ত ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ৬ সেপ্টেম্বর বিকেলে টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে প্রতিবেশী নুরুল কাদের গংদের বিরোধ সৃষ্টি হয়।

একপর্যায়ে তাকে দুই দফায় মারধর করা হয়।

পরে পাকা সড়কের ওপর মাথায় তুলে আছাড় মেরে। এতে ইউসুফ আলী গুরুতর আহত হন।

একই ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্য আহত হন। গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় একই পরিবারের পাঁচজন নামোল্লেখ এবং অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে কুতুবদিয়ার লেমশিখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

দুর্গাপূজা ঘিরে সতর্ক বিএনপি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর