মঙ্গলবার ৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

🗓 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৩৪ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৩৪ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর)সকালে অনুষ্ঠিত সভায় ডেঙ্গু সচেতনতা,আসন্ন দূর্গাপূজা,ঈদগাঁও বাজার কেন্দ্রীক যানজট, বালি উত্তোলন , মাটি কাটা,মাদক,মাংস বিক্রিতে ভেজালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এই সভায় ঈদগাঁও উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে যা যা প্রয়োজন সবকিছু করার জন্য একমত পোষণ করেন।

আইন শৃঙ্খলা সভায় ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার, জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক সেলিম উল্লাহ, উপজেলা জামায়াতের আমির মৌলানা ছলিম উল্লাহ জিহাদী,

ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,জালালাবাদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইসলামাবাদ চেয়ারম্যান নুরুল ইসলাম, পোকখালীর চেয়ারম্যান আব্দুর রহমান ভূঁইয়া,মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন,

বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচীব,আনসার ভিডিপি কর্মকর্তা ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ নানা স্তরে নেতৃবৃন্দরা।

এই বিভাগ এর আরো খবর

দুর্গাপূজা ঘিরে সতর্ক বিএনপি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর