রবিবার ৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলার শৃঙ্খলা, পেশাদারিত্ব ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা পুলিশ সুপারের

🗓 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম (সেবা)।

প্যারেডে অংশ নেওয়া অফিসার ও পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা, ড্রেসরুলস ও টার্ন-আউট পরিদর্শন করেন পুলিশ সুপার।

প্যারেডে সদস্যদের মানসম্মত পারফরম্যান্স মূল্যায়নের পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।

এ সময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের মূলনীতি ও পেশাগত মূল্যবোধ ধারণ করে প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সবসময় পেশাদার ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মাস্টার প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণ সভা।

সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের কল্যাণ, দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় এবং পেশাগত দক্ষতা নিয়ে আলোচনা করা হয়।

সভায় জেলার বিভিন্ন এলাকায় কৃতিত্বপূর্ণ কাজ ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া অফিসার ও ফোর্স সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার।

পুরস্কার হিসেবে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা ও সদস্যদেরও পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার ড্রেসরুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণের মাধ্যমে কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন অপরাধের চিত্র পর্যালোচনা করা হয়।

সভায় মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন পুলিশ সুপার। দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা আরও জোরদার করার পাশাপাশি মাদক ও মানব পাচারসহ সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি না করার জন্য জেলার সব পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

ঐশ্বরিয়াকে ঘিরে হঠাৎ উন্মাদনা

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

কমছে না মূল্যস্ফীতি

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

হার্ডলাইনে বিএনপি

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর