রোতাব চৌধূরী :: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আজ থেকে শুরু হয়েছে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা।
২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরা বন্ধে এই নিষেধাজ্ঞা জারী করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
ইতোমধ্যে জেলার বিভিন্ন উপকূলে ফিরে এসেছে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ফিশিং ট্রলারগুলো।
জেলা মৎস্য কর্মকর্তা মো নাজমুল হুদা জানিয়েছেন,নিষেধাজ্ঞাকালীন সময়ে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে মাঠ পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনা চলমান থাকবে।
এছাড়া আইন অমান্যকারীদের মোবাইলকোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
তিনি আরো জানান,মাছ আহরণ নিষিদ্ধকালীন জেলার ছাব্বিশ হাজার দুইশো আশিটি জেলে পরিবারকে পঁচিশ কেজি করে ছয়শো সাতান্ন মেট্রিক টন ভিজিএফ চাল দেওয়া হবে।














