দীপন বিশ্বাস :: কক্সবাজার জেলার উখিয়ায় যৌথ চেকপোস্টে তল্লাশির সময় ৬ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী নারিচবুনিয়া এলাকার ইউসুফ আলীর মেয়ে বিলকিস আক্তার (১৮) এবং রংপুর জেলার কুতুবপুর এলাকার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৪৩)।
৮ এপিবিএন-এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমদ জানান, যৌথ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়।
এ সময় যাত্রী বিলকিস আক্তারকে সন্দেহ হলে দায়িত্বরত নারী কনস্টেবল দেহ তল্লাশি করেন।
এতে তার পরিহিত সেলোয়ারের ভেতর সুকৌশলে লুকানো তিনটি প্যাকেট থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এর পরপরই অটোরিকশার পেছনে আসা একটি মোটরসাইকেলও সন্দেহজনক মনে হলে সেটি আটক করা হয়।
এ ঘটনায় উখিয়া থানা মামলা রজু করা হয়েছে। যার নং-২৭














