শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

🗓 বুধবার, ১২ নভেম্বর ২০২৫

👁️ ২৮৩ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১২ নভেম্বর ২০২৫

👁️ ২৮৩ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান বলেছেন,লবল মিল মালিক ও প্রান্তিক লবণচাষী উভয়ের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদনে দেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সে লক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

সচিব মঙ্গলবার সকালে কক্সবাজারে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে এতে বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,বিসিক, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান লবণের মজুদ, দাম,লবণ মিল মালিক,প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।

পরে সাংবাদিকদের শিল্প সচিব বলেন,শিল্প লবণের নামে খাবার লবণ আমদানী করতে দেয়া হবে না।তবে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষানাগার প্রস্তুত করা হবে।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর