বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার রেজুখাল চেকপোস্টে পৃথক অভিযানে আসামীসহ ইয়াবা ও মাইক্রোবাস আটক

🗓 শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

👁️ ১২৬ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

👁️ ১২৬ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার জেলার (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল এবং ডগ হিরোর নৈপুণ্যে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৯,০৭৪ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও মাইক্রোবাসসহ ২ জন আসামী আটক করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০ নভেম্বর ২ টা ৩০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্হ রেজুখাল চেকপোষ্টের একটি নিয়মিত তল্লাশী দল কর্তৃক ডগ হিরোর বিশেষ দক্ষতায় টেকনাফ হতে কক্সবাজারগামী ১টি মাইক্রোবাস তল্লাশী করে চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় বার্মিজ ইয়াবা ট্যাবলেট-৬,৬৬০ পিস, মাইক্রোবাস-০১টি এবং মাদক পাচারে ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইলসহ মোঃ হেলাল (১৮), পিতাঃ-মাহমুদ হোসেন, গ্রামঃ- টাই পালং, পোষ্টঃ-রাজাপালং, থানাঃ-উখিয়া ও জেলাঃ- কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়েছে।

এছাড়াও একই দিনে আনুমানিক ১৫২০ ঘটিকায় রেজুখাল চেকপোস্টের তল্লাশীদল কর্তৃক সোনার পাড়া হতে কক্সবাজারগামী ০১টি ইজিবাইক তল্লাশী করে চালকের পায়ের সাথে অভিনব কায়দায় গামছা দিয়ে মোড়ানো অবস্থায় ২,৪১৪ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ০১টি ইজিবাইক এবং মাদক পাচারে ব্যবহৃত ০১ টি বাটন মোবাইলসহ মোঃ সাইফুল ইসলাম (১৮), পিতাঃ-মোঃ সালাম মিয়া, গ্রামঃ-আলীর জাহাল, পোষ্টঃ-ঝিলংজা, থানাঃ-কক্সবাজার সদর ও জেলাঃ-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, আটককৃত আসামীদেরকে বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর