বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

🗓 Monday, 1 December 2025

👁️ ১০৮ বার দেখা হয়েছে

🗓 Monday, 1 December 2025

👁️ ১০৮ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার ১ লা ডিসেম্বর দুপুর ১ টার সময় মাদ্রাসার হলরুমে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আবদুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জসিম উদ্দীন, মোঃ রমজান, মোঃ আনোয়ারুল হক, জাফর আলম সহ অনেক।

এসময় নেতৃবৃন্দরা বলেন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, যিনি স্বৈরচারের সময় আপোষহীন, কোন ধরনের আপোষ করেনি।দেশের এই ক্রান্তি লগ্নে যার কোন বিকল্প নাই। আমরা সকলেই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য দোয়া করি।

মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম মিলাদ ও দোয়া মাহফিলে মহান রবের দরবারে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সু স্বাস্বাস্থ্য ও দীর্ঘাুয়ু কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মোনাজাত করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর