বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা পালিত

🗓 Thursday, 4 December 2025

👁️ ৮৮ বার দেখা হয়েছে

🗓 Thursday, 4 December 2025

👁️ ৮৮ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ স্লোগানে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে চিকিৎসা সেবা প্রাপ্ত প্রতিবন্ধী নারী-পুরুষের অংশ গ্রহনে এক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত র‍্যালীতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ও চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার।

পরে হাসপাতালের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু তৈয়ব।

এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের চিকিৎসক, বিভিন্ন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিবন্ধী নারী-পুরুষ ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর