বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের পিএম খালীতে হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেফতার

🗓 শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

👁️ ১৫৩ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

👁️ ১৫৩ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার সদর উপজেলার পিএম খালী এলাকার আলোচিত শরীফ হত্যাকান্ডের প্রধান আসামী আব্দুল করিমকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ আভিযান চালিয়ে পটুয়াখালী জেলার সদর থানা এলাকা থেকে আব্দুল করিম’কে গ্রেফতার করে।

৩০ নভেম্বর ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে পিএমখালীর ছনখোলা এলাকায় মোহাম্মদ শরীফ গুলি করে পালিয়ে যায় আব্দুল করিম।

পরে আহত অবস্থায় শরীফকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আব্দুল করিম কে প্রধান আসামী করে ২ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আব্দুল করিম (৩৫), পিএমখালীর ছনখোলা উত্তর নয়াপাড়ার আব্দু ছালামের পুত্র।

তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি অস্ত্র আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর