বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়-রাশমিকার বিয়ে ফেব্রুয়ারি মাসেই

🗓 সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৮১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৮১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। গত নভেম্বর মাসে শোনা গিয়েছিল, ভালোবাসা দিবসের পরেই দুই দক্ষিণী তারকার চারহাত এক হবে। তবে শনিবার বিমানবন্দরে হবু কনের ব্যস্ততা আর গ্ল্যামারের ঝলক দেখেই নতুন করে গুঞ্জন শুরু হয়।

পাপারাজ্জিরাও রাশমিকা মন্দানাকে সপাট প্রশ্ন ছুড়ে দেন, ‘কই, আমাদের তো নিমন্ত্রণ করলেন না!’ প্রশ্ন শুনে হাসি চেপে রাখতে পারেননি নায়িকা। এরপরই উদয়পুরের এক রাজকীয় প্রাসাদ থেকে ফাঁস হওয়া ভিডিও দেখে নেটিজেনদের ধারণা, রাত পোহালেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয়–রাশমিকা।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় জমকালো বিয়ের আসরের প্রস্তুতি। লাল রঙের ভেলভেট কাপড় ও নানা রকম ফুলে সেজে উঠছে রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ের মণ্ডপ। ইভেন্ট টিমের কর্মীদের ব্যস্ততা থেকেই স্পষ্ট, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সারি সারি পিতলের মূর্তি ও বাসনের সাজও নজর কাড়ে।

পুরো আয়োজন দেখে রাজকীয় কোনও পিরিয়ড ড্রামার শুটিং সেট বললেও অত্যুক্তি হয় না। ইভেন্ট টিমের এক সদস্যই সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করে নেটদুনিয়ায় ছড়িয়ে দেন। তাঁদের উচ্ছ্বাস যেন কিছুতেই থামছে না। আর সেই ভিডিও থেকেই ২ ফেব্রুয়ারি বিজয়–রাশমিকার বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

গত ডিসেম্বরে জানা গিয়েছিল, কাকপক্ষীতেও যেন টের না পায়, সে কারণেই রাজস্থানের উদয়পুরের কোনও এক হেরিটেজ প্রাসাদে মালাবদল করতে চলেছেন দক্ষিণী তারকাজুটি। ভাইরাল ভিডিও সেই জল্পনায় কার্যত সিলমোহর বসিয়েছে।

বলিউড সূত্রের খবর, পয়লা ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গেছে রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ের অনুষ্ঠান। আজ মেহেন্দি, সঙ্গীতানুষ্ঠান ও ককটেল পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উভয় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে দম্পতি হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তারা।

এদিকে বিয়ে প্রসঙ্গে এখনও নীরব হবু দম্পতি। তবে বিজয় ও রাশমিকার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি তাদের বিয়ে নয়। এই খবর নেহাতই গুজব। ২৬ ফেব্রুয়ারিই তারা গাঁটছড়া বাঁধছেন। বিয়ের অনুষ্ঠানের পরে হায়দরাবাদে রাজকীয় প্রীতিভোজেরও আয়োজন করেছেন তারা।

এই বিভাগ এর আরো খবর

বঙ্গভঙ্গের কুশীলব লর্ড কার্জন

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর