এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নতুন শিক্ষা্থীদের বরণ ও ডি.এইচ.এম.এস ১ম,২য়,৩য় ও ৪্থ বর্ষ শিক্ষা্থীদের উদ্বোধনী ক্লাস করলো এন ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।
৬ মার্চ (শুক্রবার) ঈদগাঁওয়ের সেইফ ইসলামীয়া শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সকালে বরণ ও উদ্বোধনী ক্লাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, একুশে পদক প্রাপ্ত জাতি সত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন,ডা.মুহাম্মদ আলম এবং বক্তব্য রাখেন, ডা: শামসুল হুদা।
কলেজের অধ্যক্ষ ডা.কাজী শওকতুর রহমানের সভাপতিত্বে ড.রফিকের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন,শিক্ষা্থী মৌসুমী ফের দৌসী।
উপস্থিত ছিলেন,ডা.নিপুন চাকমা, আনোয়ারুল আজিম, পারভীন আক্তার, হেলাল উদ্দিন এবং মঈন উদ্দিন,ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর।
মোনাজাত পরিচালনা করেন, কলেজ প্রভাষক মাওলানা এনামুল হক ইসলামাবাদী।














