মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও বাজার ও স্টেশনে যানজট নিরসনে সচেতনতা কার্যক্রম

🗓 মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ষ্টেশনসহ বাজারের ডিসি সড়কে যানজট নিরসনে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ঈদগাঁও থানার উপপরিদর্শক এসআই সনক কান্তি নাথসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদগাঁও থানার (ওসি) বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে যাতে জনসাধারণের চলচলে কোন ধরনের অসুবিধা না হয়।

সেজন্যই আমাদের যানজট নিরসনের লক্ষে ও এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা পাশে থাকবে।

পুলিশ জনগণের সেবায় এ ধরনের কাজে সর্বদা নিয়োজিত।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর