শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

🗓 শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: পবিত্র মাহে রমজানের সম্মানার্থে ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঈদগাঁওতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঈদগাঁওর স্টেশনস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।

ঈদগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিকের ব্যক্তিগত উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইফতারের আগে বেগম খালেদা জিয়ার পর কালীন মুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব এবং বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করেন।

আলহাজ্ব আবু ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অহিদুর আলম, বিএনপির নেতা মমতাজুল হক, জাহাঙ্গীর বাঙালী ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এই বিভাগ এর আরো খবর

হ্যাট্রিক রাষ্ট্রপতি!

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর