মুকুল কান্তি দাশ,চকরিয়া :: আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) চকরিয়া পৌরশহরের আর্মি ক্যাম্পস্থ ইয়ামী রেস্টুরেন্টে এই অনুষ্টান অনুষ্টিত হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুল ইসলাম মোর্শেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আলো’র সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদ।
সভায় বক্তারা বলেন, মাতামুহুরী নদী দখল দূষণ থেকে পুনরুদ্ধার করতে হবে। সরকার যায় সরকার আসে, কিন্তু মাতামুহুরীর বুকে ড্রেজার ও শ্যালো মেশিনের আওয়াজ বন্ধ হয় না।
কারা মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলনে জড়িত তাদের তদন্ত করে বের করে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়।
আলোচনা সভা ও ইফতার মাহপিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাপা কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, বাপা মহেশখালী শাখার সহ-সভাপতি আমিনুল হক, বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকসহ চকরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এছাড়াও চকরিয়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।













