বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী পুলিশের বিশেষ অভিযানে ১টি ওয়ান শুটার গান ২ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার-১

🗓 সোমবার, ১৬ মার্চ ২০২৬

👁️ ৮২ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৬ মার্চ ২০২৬

👁️ ৮২ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল মহেশখালী :: মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাতারবাড়ী থেকে ১টি ওয়ান শুটার গান (এলজি) এবং ২ রাউন্ড কার্তুজসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা যায় – ১৫ মার্চ (রবিবার) গভীর রাতে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মহেশখালী থানাধীন মাতারবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ রাজঘাটস্থ ধৃত আসামী মোঃ করিম (২৭) এর বসতঘরে ১ জন ব্যাক্তি অস্ত্রসহ অবস্থান করিতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতান এর দিক নির্দেশনায় মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই/ মোজাহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পুলিশের অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে,মাতারবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ রাজঘাট এলাকার মৃত গিয়াস উদ্দিন এর পুত্র মোঃ করিম (২৭)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে আসামীর থাকার রুমের খাটের জাজিমের নিচ হইতে ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এলজি) এবং ২ (দুই) টি লাল রংয়ের তাজা কার্তুজ উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্রগুলি পুলিশ হেফাজতে নেন।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্রসহ মহেশখালী থানায় নিয়ে আসে। উক্ত আসামীর বিরুদ্ধে এজাহার প্রদান করিলে এ সংক্রান্তে মহেশখালী থানার মামলা নং- ১৬, তারিখ-১৫/০৩/২০২৬,জিআর-৭৪/২৬, ধারা-19A/19(f) The Arms Act, 1878; রুজু করা হয়েছে।

মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন-

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে, তাকে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

মহেশখালী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে সন্ত্রাসী,অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর