বুধবার ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ এআই ফিচার আনল এক্স

🗓 রবিবার, ২২ মার্চ ২০২৬

👁️ ১৬৬ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২২ মার্চ ২০২৬

👁️ ১৬৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(২২ মার্চ) :: বর্তমান যুগে মানুষের মধ্যে পড়ার অভ্যাস ক্রমশ হারিয়ে যাচ্ছে। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট দেখলেই ধৈর্য হারান নেটিজেনরা।

এই পরিস্থিতিতে মুশকিল আসানে বিশেষ এআই ফিচার আনল এক্স।

এবার এক্সে দীর্ঘ পোস্ট আর সময় নষ্ট করে পড়ার দরকার নেই। নয়া এই এআই ফিচারের মাধ্যমে গোটা পোস্টটি আপনি পড়ে নিতে পারেন সংক্ষিপ্ত আকারে।

এই ফিচারটির নাম ‘এআই পাওয়ার্ড আর্টিকাল সামারাইজ’।

এর মাধ্যমে আপনি এক নিমেষেই যে কোনও দীর্ঘ পোস্ট বা আর্টিকেলের সারাংশ পড়ে নিতে পারবেন। কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?

প্রথমে, যে আর্টিকাল বা পোস্টটি সংক্ষিপ্ত আকারে আপনি পড়তে চান, সেটি খুলতে হবে। এরপর সামারাইস বলে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করতে হবে।

এরপর ‘বুলেট পয়েন্ট’ আকারে গোটা পোস্ট বা আর্টিকেলটির সারাংশ আপনার স্ক্রিনে ভেসে উঠবে।

‘আর্টিকাল সামারাইজ’-এর পাশাপাশি ‘লিসেন’ নামে আরও একটি ফিচারও যোগ হয়েছে এক্সে।

এর মাধ্যমে ‘গ্রক’ এআইয়ের ভয়েজ প্রযুক্তি ব্যবহার করে যে কোনও পোস্ট বা আর্টিকেল আপনি শুনতে পারবেন।

শুধু তা-ই নয়, প্রক্রিয়াটি চালু রেখে আপনি অন্যান্য কাজও করতে পারবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর