বুধবার ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় ঈদগাঁওতে মহান স্বাধীনতা দিবস পালিত

🗓 বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

👁️ ১১১ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

👁️ ১১১ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ‎ঈদগাঁও উপজেলায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।

‎সকাল সাড়ে আটটায় ঈদগাঁও স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

কুচকাওয়াজ উপভোগ করতে মাঠে জড়ো হওয়া দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে উঠে।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজাদার। জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাত,প্রধান শিক্ষক শফিউল আলম, গিয়াস উদ্দিন,ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবারের সদস্যরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর