বুধবার ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বিএসটিআই এর অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা আদায়

🗓 বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

👁️ ১১০ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

👁️ ১১০ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: বিএসটিআই কক্সবাজার  জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল জেলা সদরে পরিচালিত এ মোবাইল কোর্টে বিভিন্ন পেট্রোল পাস্পে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক নির্ধারিত পরিমাণে তেল বিক্রয় হচ্ছে কিনা এবং অবৈধভাবে তেল মজুদ করছে কিনা তা তদারকি করা হয়।
এছাড়া কলাতলী একটি প্রতিষ্ঠানে মোড়কজাতকৃত বেভারেজ পণ্যে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুসারে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এতে নেতৃত্ব দেন  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম এবং মোহাম্মদ কামরুল ইসলাম।
এসময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই জেলা  কার্যালয়, কক্সবাজার-এর কর্মকর্তা সজীব চৌধুরী,পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় বিএসটিআই।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর