মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-মিজেলস প্রাদূর্ভাব প্রতিরোধে করণীয় শীর্ষক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিশু বিশেষজ্ঞ ডা.মোহাম্মদ খালেদ হোসাইন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা.ইফতেখারুল ইসলাম মিশুক, জেলা সার্ভিলেন্স এবং ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা.মোহাম্মদ ইশতিয়াকুর রহমানসহ বিভিন্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।
এসময় হাসপাতালের গঠিত মেডিকেল টিমের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় কর্মরত মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, ভ্যাকসিনেটরদের নিয়ে বিশেষ এ সমন্বয় সভা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।













