বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ এপ্রিল থেকে ১১ জুন বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ৮৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ৮৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(৬ এপ্রিল) :: আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে।

দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।

জাটকা আহরণ, ক্রয়-বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণ বিরত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সবাইকে সচেতন হতে হবে।

জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরও জানান, বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী দপ্তর থেকে সিদ্ধান্ত হবে।

ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয়, তা সৌজন্যমূলক।

এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।’

মন্ত্রী আরও জানান, আগামী ৭ থেকে ১৩ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।

জাটকা আহরণ, ক্রয়-বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণ বিরত থাকার আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

তিনি বলেন, ‘সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে।’

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর