শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় নদী থেকে বালু উত্তোলনে সেলো মেশিন ও বিপুল পাইপ জব্ধ : ৫০ হাজার টাকা জরিমানা

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ৫৯ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ৫৯ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় মাতামুহুরী নদীতে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এসময় আদালত বালু উত্তোলনে ব্যবহৃত সেলো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ভেঙে অকেজো করে দিয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বিকালে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব এ অভিযান পরিচালনা করেন।

এসময় ইউনিয়ন ভুমি তহসিলদার, চকরিয়া থানা পুলিশের একটি টিম এবং আদালতের পেশকার অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব।

তিনি বলেন কতিপয় লোকজন জড়ো হয়ে বেশকিছু দিন ধরে উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় মাতামুহুরী নদীতে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।

খবর পেয়ে রোববার বিকালে সেখানে অভিযান চালিয়ে নদীর তিনটি পয়েন্ট থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সেলো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ঘটনাস্থলে ভেঙে অকেজো করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো: রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর