রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় শিশুকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

🗓 রবিবার, ১২ এপ্রিল ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১২ এপ্রিল ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে দশ বছর বয়সী এক শিশু ধর্ষণকারী পাষণ্ডকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন।

এসময় বক্তারা ধর্ষণ ঘটনায় জড়িত আবদুল জলিল ড্রাইভারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

শনিবার (১১এপ্রিল) বিকেলে উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্য মেধাকচ্ছপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

ভিকটিমের পরিবার সদস্য এবং এলাকার বিভিন্ন বয়সী ও শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্লাহ ও শিক্ষক আবু তাহের প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আবদুল জলিল ড্রাইভার কর্তৃক ১০ বছরের শিশু ধর্ষিত হয়েছে। মানুষরূপী এই পাষণ্ডকে কঠোর হস্তে দমন করা আজ জরুরী হয়ে পড়েছে।

নির্মম, বর্বর, ঘটনাটির বিচার দ্রুততার সাথে সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

পাশবিক নির্যাতনের শিকার হয়ে ১০ বছর বয়সী শিশু আজ হাসপাতালে কাতরাচ্ছে। এমন বর্বরচিত্র আমরা মেনে নিতে পারি না।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যমেধাকচ্ছপিয়া এলাকার মোজাফফর আহমদের ছেলে জলিল ড্রাইভার কর্তৃক সম্প্রতি সময়ে প্রতিবেশি দশ বছর বয়সী এক শিশু মেয়ে ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (১০ এপ্রিল) রাতে ভিকটিমের মা বাদি হয়ে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

এদিকে থানায় মামলা হওয়ার পরও উল্টো ধর্ষকের পরিবারের লোকজন ভিকটিম ওই শিশুর পরিবারকে হুমকি দেয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত ধর্ষককে দ্রত গ্রেপ্তার ও ধর্ষিতার পরিবারকে নিরাপত্তার দাবি জানিয়ে মানববন্ধন করেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর