রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় সংবর্ধনা পেল ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা

🗓 বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

👁️ ১৩৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

👁️ ১৩৫ বার দেখা হয়েছে

মো: রেজাউল করিম,ঈদগাঁও :: ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।

সহকারী শিক্ষক শাহাজালাল মুনিরের সঞ্চালনায় এতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি শিক্ষক হাবিবুল্লাহ খালেদ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান ভূঁইয়া। অতিথির বক্তব্য দেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম।

শিক্ষকদের মধ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম, এস.এম. তারিকুল হাসান, আবদুল খালেক মিশু এবং দেলাওযার হোছাইন সাঈদী।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী এবং অধ্যয়নরতদের পক্ষে মানপত্র পাঠ পাঠ করা হয়।

অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে অর্ণব পাল এবং বিদায়ীদের পক্ষে ফাহাদ বাবু ও ওয়ায়েস করনী সাউদ বক্তব্য রাখে।

একক সংগীত ও সমবেত সংগীত পরিবেশনের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি শিক্ষক আবু বক্কর ছিদ্দিক।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর