রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সংসদে সড়কমন্ত্রী

🗓 বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

👁️ ২০০ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

👁️ ২০০ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেস ওয়ানের আওতায় ২৬.২১ কিলোমিটার চার লেনে প্রশস্তকরণ প্রকল্পটির পিপিপি অনুমোদিত হয়েছে।

এর কাজ শুরু হতে চলেছে। ২০২৯ সালের মধ্যে এটি সমাপ্তি হবে।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, এর মধ্যে ২.৬ কিলোমিটার ফ্লাইওভার রয়েছে। অবশিষ্ট যে অংশ প্রায় ৪৮ কিলোমিটারের সেটির ফিজিবিলিটি স্টাডি চলমান।

জাইকার সঙ্গে অর্থায়নের জন্য আলোচনা চলছে। এই মহাসড়কের বাকি অংশ চার লেনে উন্নীত করার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারব।

তিনি বলেন, কোনো সন্দেহ নেই এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, দুর্ঘটনা ঘটছে। তবে দুর্ঘটনা প্রবল এলাকাগুলোতে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

দুর্ঘটনাপ্রবণ হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করার দাবি দীর্ঘদিনের। ১৫৯ কিলোমিটার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লাইনে উন্নীত করার জন্য একাধিকবার সমীক্ষা চালানো হয়েছে।

এর মধ্যে ২০১৩-১৫ সালে সমীক্ষা চালায় সুইডিশ কনসালট্যান্ট নামে একটি প্রতিষ্ঠান। তাদের সমীক্ষা প্রতিবেদনে এ কাজের জন্য ১০ হাজার কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর