মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিশেষ অভিযানে ২০ আসামি গ্রেপ্তার

🗓 শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

👁️ ৬৭ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

👁️ ৬৭ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক জন জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি রয়েছে।

এছাড়া ১৩ জন জিআর পরোয়ানার পলাতক আসামি, ২ জন সিআর পরোয়ানার পলাতক আসামি এবং নিয়মিত মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, অপরাধ দমন ও পরোয়ানা তামিলের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর