বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা ক্রীড়া পরিদপ্তরের ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

🗓 রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

👁️ ৩৩ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

👁️ ৩৩ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, কক্সবাজারের আয়োজনে এবং রামু উপজেলা প্রশাসনের সহযোগিতায় রামু উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬০ জন শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

১৮ এপ্রিল শনিবার সকাল ১০ টা হতে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এতে স্বাগত ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম বড়ুয়া।

তিনিঁ বলেন, প্রতিটি খেলায় হার-জিত আছে এটা আমাদের মেনে নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলাউদ্দিন, জেলা ক্রীড়া অফিসার, কক্সবাজার।

সভাপতির বক্তব্যে তিনি ক্রিকেটকে “ভদ্রলোকের খেলা” বলা হয় বলে আখ্যায়িত করেন এবং এই ক্রিকেটকে ভালোবাসার কথা জানান তিনি।

ক্রিকেট খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, ধৈর্য প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে, পাশাপাশি হার-জিত মেনে নেওয়ার মানসিকতা তৈরি করে এবং ভালো আচরণ শেখায়।

জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ক্রীড়াকে পেশাগত হিসেবে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চা করার জন্য সকলের প্রতি পরামর্শ প্রদান করেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে তৃণমূল পর্যায় থেকে এগিতে নিতে আগামী ২ মে সিলেট জেলায় নতুন কুড়িঁ স্পোর্টস কর্মসূচি ৮ টি ইভেন্টে বালক ও বালিকা একক/দলগত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন এবং পাশাপাশি ৬৩টি জেলায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে শুভ উদ্বোধন করবেন।

তিনি বলেন, ১২-১৪ বছরের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইনে/ অফলাইনে রেজিস্ট্রেশন করার পাশাপাশি নিজেদের প্রতিভাকে তুলে ধরার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলাধীন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।

এতে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী এবং ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোহেল সরওয়ার খোকন।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শিপন বড়ুয়া।

এই প্রতিযোগিতায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়, ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্বপূর্তভাবে অংশগ্রহণ করেন এবং টি-১০ ক্রিকেট প্রতিযোগিতায় ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় দলের শিক্ষার্থীরা রানার্স আপ হয় এবং রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় দলের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

অতিথিবৃন্দ রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল এবং ক্রিকেট সামগ্রী প্রদান করেন। পরিশেষে, সভাপতি সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর