বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পর্যটককে মারধর, দুইজন আটক

🗓 রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

👁️ ৩৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

👁️ ৩৯ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এক পর্যটককে মারধরের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সৈকতের বালুচরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. এনাম (২৮) নামে এক পর্যটক গুরুতর আহত হয়েছেন।

তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাপাছড়ি গ্রামের বাসিন্দা আকছার আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, পিকনিকে আসা একদল পর্যটক দুপুর সাড়ে ১২টার দিকে তিনটি টিউব ভাড়া নেন।

সমুদ্রে গোসল করতে যাওয়ার আগে তারা নিজেদের জুতা টিউব পরিচালনাকারীদের কাছে রেখে যান।

গোসল শেষে ফিরে এসে তারা দেখতে পান, রাখা তিন জোড়া জুতার মধ্যে এক জোড়া নেই।

এ নিয়ে টিউব পরিচালনাকারীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে কয়েকজন ঘোড়াওয়ালা, ফটোগ্রাফার ও টিউব পরিচালনাকারী সংঘবদ্ধ হয়ে পর্যটকদের ওপর হামলা চালায়।

এ সময় পর্যটক এনামকে বালুচরে ফেলে বেধড়ক মারধর করা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলা প্রশাসনের বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা আহত এনামকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ট্যুরিস্ট পুলিশ জানায়, হামলায় এনাম গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত মো. রুবেল (১৮) ও মো. শাকিল (১৮) নামে দুই ঘোড়াওয়ালাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া, জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর