বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ৪৩৫টি কেন্দ্রে শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা ভ্যাকসিন

🗓 সোমবার, ২০ এপ্রিল ২০২৬

👁️ ৩৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২০ এপ্রিল ২০২৬

👁️ ৩৩ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: ভাইরাসজনিত রোগ হাম-রুবেলার প্রার্দুভাব থেকে রোগীদের শাররীক সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে সরকারি নির্দেশনার আলোকে সোমবার ২০ এপ্রিল সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসুচি উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

জানা গেছে, ক্যাম্পেইন কর্মসুচির আওতায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক মনিটরিংয়ের মাধ্যমে উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় মোট ৪৩৫টি কেন্দ্রে টানা ৬ দিন ভাইরাসজনিত রোগ হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জায়নুল আবেদিন।

তিনি বলেন, সরকারি হাসপাতালে প্রতিদিন ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে একডোজ করে টিকা দেওয়া হবে।

একইভাবে স্বাস্থ্য বিভাগের মনিটরিং ও নজরদারিতে উপজেলার ১৮ ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় মোট ৪৩৫ টি কেন্দ্রে টানা ৬ দিন হাম-রুবেলা রোগের প্রতিরোধক টিকাদানে নিয়োজিত থাকবে স্বাস্থ্যকর্মীরা।

তিনি বলেন, ২০ এপ্রিল থেকে সরকারি কার্যদিবসে ৬ দিন মাঠপর্যায়ে টিকাদান কর্মসুচি জনগণের বাড়ির কাছে পৌঁছাতে ইউনিয়ন কমিউনিটি হাসপাতাল ছাড়াও প্রতিটি এলাকায় নিকটস্থ বিদ্যালয়, মাদরাসা গুলোকে টিকাদান কেন্দ্র হিসেবে চালু করা হয়েছে।

প্রতিদিন সকালে শুরু হয়ে বিকালে শেষ হবে টিকাদান। এই কর্মসুচির আওতায় চকরিয়া উপজেলায় মোট ৮৭ হাজার ৯৩২ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: আবদুল মোমেন, মেডিকেল অফিসার ডা: মিসকাত উদ্দিন মাহি, উপজেলা স্যানেটারি পরিদর্শক আরিফুল ইসলাম, উপজেলা এমটিইপিআই পলাশ সুশীল এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর