বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

🗓 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: সারা দেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলার রোমাই পাড়ায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে এ ক্যাম্পেইনের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ০৬ মাস থেকে ০৫ বছরের কম বয়সী সকল সুস্থ ও স্বাভাবিক শিশুদের জন্য ১ ডোজ হাম-রুবেলা টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই টিকা শিশুদের হাম ও রুবেলা রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিভাবকদের সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই এই ক্যাম্পেইন সফল করা সম্ভব।

তারা নির্ধারিত কেন্দ্রে গিয়ে সময়মতো শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, উপজেলার বিভিন্ন কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর