মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ের কালিরছড়ায় খালে পড়ে যুবকের মৃত্যু 

🗓 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

👁️ ৪৪ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

👁️ ৪৪ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ায় খালে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ জিহাদ স্থানীয় বেলাল উদ্দিনের ছেলে।

সোমবার সন্ধ্যায় জোয়ারের পানি কমে গেলে স্থানীয়রা কালিরছড়া খালে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

পরিবারও স্থানীয় সূত্র মতে, জিহাদ দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং তার চিকিৎসা চলমান ছিল।

ধারণা করা হচ্ছে যে, খাল পারা পারের সময় হঠাৎ খিঁচুনি উঠলে তিনি পানি তে পড়ে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের মা জানান,আসরের সময় ছেলে খালের পাড়ে যাওয়ার কথা ছিল।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান।

স্থানীয় মেম্বার মাহমুদুল হাসান মিনার জানান, নিহত যুবক দীর্ঘদিন যাবত একটি কঠিন রোগে আক্রান্ত ছিল।

হঠাৎ এই রোগ দেখা দিলে তাকে পরিবার নিয়ন্ত্রণ করতে পারতনা।

লাশ পাওয়ার আগ লোকজন তাকে দোকানে দেখছে জানান। পরিবার এটিকে অসুস্থতা জনিত মৃত্যু বলে দাবি করছে।

ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জিহাদ দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল এবং তার চিকিৎসা চলমান ছিল।

খাল পারা পারের সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর