মঙ্গলবার ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মো. নাছির উদ্দীন এর কবিতা বিদায় বন্ধু বিদায়

🗓 সোমবার, ০৪ মে ২০২৬

👁️ ৫৮ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৪ মে ২০২৬

👁️ ৫৮ বার দেখা হয়েছে

বিদায় বন্ধু বিদায়
——————–

যোগ্য পিতার যোগ্য ছেলে
বুঝি একেই বলে
পিতা গেছেন যেই পথে ঠিক
ছেলেও সে পথ চলে।

শিক্ষাগুরু পিতার কাছে
পেয়েছিলেন শিক্ষা
চলতে হবে আলোর পথে
সেটিই আসল দীক্ষা।

তাই করেছেন শিক্ষক হয়ে
আলোয় জীবন ঢাকা
পরের তরে স্বপ্নটুকু
যত্ন করে রাখা।

নিবেদিত হাতের ছোঁয়ায়
চাষ করেছেন আলো
মন্দটুকু পায়ে ঠেলে
ঠিক ছুঁয়েছেন ভালো।

বিদ্যালয়ের প্রতি কোণায়
তারই হাতের ছোঁয়া
মুখে ছিলো মিস্টি ভাষণ
ভালোবাসায় ধোয়া।

কর্মজীবন শেষ হলো আজ
চাকরিবিধান বলে
যাবার কালে অশ্রু সবার
পুস্প তাহার গলে।

কাল থেকে আর পড়বে না তার
পায়ের চিহ্নটুকু
কাঁদবে মানুষ কাঁদবে মাটি
জ্বলবে ধুকু ধুকু।

হৃদয় মাঠে এমন মানুষ
ফিরে ফিরে আসে
কর্মমাঝে সকাল বিকাল
দীপ্ত হয়ে হাসে।
——————-
মো.নাছির উদ্দীন (শিক্ষক ও কবি)

কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মী অনুপম দাশের শেষ কর্মদিবস নিয়ে লেখা কবিতা।

৩ মে ২০২৬ইং

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর