বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে দুর্যোগ মোকাবিলা ও সক্ষমতা বৃদ্ধিতে সরঞ্জাম বিতরণ

🗓 সোমবার, ০৪ মে ২০২৬

👁️ ৩১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৪ মে ২০২৬

👁️ ৩১ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা তৈরির লক্ষ্যে মাঝিদের মাঝে সাইন বোর্ড,কোদাল ও ঝুড়ি বিতরণ করা হয়।

রবিবার সকাল এগারটায় উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের মাঝে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

বিতরণকৃত সাইনবোর্ডগুলোতে দুর্যোগকালীন করণীয় ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

যা সাধারণ মানুষকে দুর্যোগ ঝুঁকি সম্পর্কে অব গত করতে সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা দুর্যোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, সহকারী অফিসার মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দুর্যোগের আগে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এমন উদ্যোগ স্থানীয় জনগণকে আরও সচেতন ও প্রস্তুত হতে সহায়তা করবে।

এছাড়াও ঈদগাঁও ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার বজলুর রশিদসহ জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ১৯টি প্রকল্পের মাঝিদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এমন মহতি উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর