বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেসের ইঞ্জিন ঈদগাঁওতে বিকল : ৫ ঘন্টা পর চলাচল স্বাভাবিক

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৪২ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৪২ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ঈদগাঁওয়ের ইসলামাবাদ রেলস্টেশনে ৫ ঘণ্টা ট্রেনটি আটকে পড়ে ছিল।

এতে ৭শত ৩০ জন যাত্রী ভোগান্তিতে পড়েন। মঙ্গলবার (৫ মে) সকালে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র মতে, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ইসলামাবাদ রেলস্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের একটি চাকা (হুইল) বিকল হয়ে যায়।

ফলে ট্রেনটি দীর্ঘসময় স্টেশনে অবস্থান করতে বাধ্য হয়।

স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম জানান, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া হয়।

চট্টগ্রাম থেকে প্রয়োজনীয় সরঞ্জাম এনে ত্রুটি সমাধান করা হয়।

তিনি আরও জানান, সকালে সমস্যার সমাধান শেষে ট্রেনটি পুনরায় সচল হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

যদিও দীর্ঘসময় অপেক্ষার কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর