এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: রোগীদের সেবার মান উন্নয়নে ঈদগাহ মডেল হাসপাতালের সমন্বয় সভা ৫ মে সকাল নয়টায় হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়।
এই সভায় সভাপতিত্ব করেছেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা.মোঃ ইউসুফ আলী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন ল্যাব সহকারী মো:আসিফ ত্রিপুরা। সভায় উপস্থিত ছিলেন, কনসালটেন্ট (শিশু স্বাস্থ্য) ডা. মোঃ রফিক উদ্দিন, আরএমও ডা. জুনাইদ সাঈদ,এমও ডা.আব্দুর রহমান চৌধুরী,ডা.আয়েশা সিদ্দিকা এবং ডা.নুজহাত তাহসিনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মান উন্নয়ন, রোগীদের আরও উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন অর্থ পরিচালক মাওলানা আবু বকর ফরাজি। এই অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতাল ম্যানেজার আবু বকর সিদ্দিক।
সভা শেষে হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।














