বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় চাঞ্চল্যকর সরকারি কর্মচারীকে হত্যা মামলার পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

🗓 বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের অভিযানে সরকারি কর্মচারী হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মে দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা এলাকায় অবস্থিত ১৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মচারী হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. আলী আকবর (৩২)কে আটক করা হয়।

গ্রেপ্তার আলী আকবর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩-এর ব্লক জি/৫ এর বাসিন্দা। তার পিতা মৃত দিল মোহাম্মদ।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।

র‍্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে উখিয়া থানায় দায়ের করা মামলায় সরকারি কাজে বাধা ও হত্যা সংক্রান্ত অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর